দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

চীনা ভাষা চালু জবি ও কনফুসিয়াস এর সাথে সমঝোতা স্মারক সই

এ বছরের জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। কোর্স চালুর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও 


ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের মাথে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। 



রোববার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) এর উপস্থিতিতে সমঝোতা স্বারকটিকে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জবি রেজিস্ট্রার অধ্যাপক ড শেখ গিয়াস উদ্দিন। 



সমঝোতা স্মারকটি স্বাক্ষর শেষে ড. ইয়ং হুই বলেন, এ বছরই চায়না ও বাংলাদেশের মধ্যে কুটনৈতিক সুবর্ণ জয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। আমরা চাই চায়না ও বাংলাদেশের মাঝে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছুতে। এ সম্পর্ক উন্নত করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহন করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রথম থেকেই সর্বচ্চ সহযোগিতা করে যাচ্ছে আমরা আশা করি ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যহত থাকবে। 



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন যে মাত্রায় পৌছে যাচ্ছে তাতে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনফুসিয়াসের মধ্যে  এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ চীনা ভাষা শিক্ষার মাধ্যমে আমেদের বহু শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা রাখি। 



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি তাঁর বক্তব্যে জবির দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।"



রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম  সওদাগর ওর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, জবিতে চীনা কোর্স বাস্তবায়নের জন্য কমিটির আহ্বায়ক ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোষ্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাওসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 



 

Tag
আরও খবর