অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন নুরুল হুদা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে ও এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানি মূলক মামলায় আসামি করার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিয়া মোঃ সমিরুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার, সাবেক সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল প্রমুখ। বক্তারা বলেন, মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপি সহ অন্যান্য দল মতের নেতাকর্মীদের হয়রানি মূলক মামলায় আসামি করা হয়েছে। আমরা সবাই এর সঠিক তদন্ত চাই। মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু যাদেরকে প্রতিহিংসামূলক হয়রানিমূলক মামলায় আসামী করা হয়েছে তাদের নাম প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন। উল্লেখ্য, শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় ঈদের আগের দিন (৩০ মার্চ) রাতে জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মল্লিক (৪৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ৬ দিন পর শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি মারা যান। নুরুল হুদা শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
Tag
আরও খবর