জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2025 06:11:12 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।


মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।


সরকারের পাঁচ বছর থাকা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।’


বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘব-বোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘব-বোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।’


চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঘটনাটি না ঘটা উচিত ছিল। যেহেতু ঘটে গেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে চেষ্টা করবো।’


তিনি বলেন, ‘সতর্ক থাকার পরও অনেক সময় এ রকম ঘটনা ঘটে যায়। আমাদের যদি কোনো চেষ্টা ত্রুটি থাকে সে বিষয়ে আপনারা বলেন।’


থানায় গিয়ে এ জনগণ এখনো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এতে অপরাধ বেড়ে যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না, এটা অনেক পুরোনো অভিযোগ। প্রাথমিকভাবে আমরা দুটি জিনিস অনলাইনে করব- জেনারেল ডায়েরি (জিডি) ও এফআইআর। আমরা অনলাইনে জিডি দুটি জেলাতে চালু করতে যাচ্ছি, পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনারা বিবৃতি পাবেন। অচিরেই এফআইআর-টাও আমরা অনলাইনে করব। এরপরে এ বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আশা করি।’


স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, ‘আমরা সবকিছু কিন্তু জনগণের জন্য করি। কিছু বিষয় আছে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে যে সফল হচ্ছি, তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে, সেটাও সংশোধন করছি।’


পুলিশের নতুন ইউনিফর্ম এবং নতুন লোগো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


কোর কমিটির বৈঠকের বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।


সবাই নিরাপদ ও নির্বিঘ্নে ও উৎসব উদযাপন করতে পেরেছে, এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও খবর