বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগর কাঠবিড়ালির আক্রমণে নারিকেলের মারাত্মক ক্ষতি।

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় বাদামী কাঠবিড়ালির উপদ্রব আশঙ্কাজনহারে বেড়ে গেছে। অন্যান্য ফল-ফসলসহ নারিকেল গাছে অনিষ্ট সাধন করছে। কচি থাকতেই কামড়ে, খেয়ে নষ্ট করে দিচ্ছে। বাদামী কাঠবিড়ালি নারিকেল গাছে উঠে ডাব-নারিকেলের সর্বনাশ করছে। নারিকেল পাড়ার সময় দেখা যায়, নারিকেল ঝুলে আছে গাছে, অথচ  কাঠবিড়ালিতে খেয়ে ফেলেছে ছিদ্র করে। 

 

কাঠবিড়ালি। প্রাণীটি ছোট্ট। দুষ্ট ও আদুরে দেখতে। তবে ‘উন্নয়নে’র পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাণীটি। তাই তো কাঠবিড়ালি নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলছে এলাকায়।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষের সাথে কথা বলে জানাযায়, নারিকেল গাছে বাদামী কাঠবিড়ালির বেপরোয়া এবং  লাগামহীন ক্ষতিসাধনের কথা জানা গেছে।

 সারাবছরই  গ্রামীণ জনপদের কৃষকসহ বেশিরভাগ মানুষের পুষ্টিকর ফল খাওয়া ও বাড়তি ফলন বিক্রি করে প্রচুর টাকা আয় করার  নিশ্চিত সুযোগ থাকার পরও তা বানচাল করে দিচ্ছে বাদামী কাঠবিড়ালি।

 কাঠবিড়ালি বছরে কোটি কোটি টাকার কষ্টার্জিত নারিকেল নির্বিচারে নষ্ট করছে।গ্রামের সর্বত্রই ব্যাপক বিস্তার লাভ করেছে বলে  ভুক্তভোগিদের অভিমত।


একসময় এ প্রাণীটি মানুষের আনাগোনা ভয় পেতো, ফলন খেয়ে ফেলতো  গোপনে,  এখন সারাদিন নারিকেল গাছে লাফিয়ে লাফিয়ে চলে, সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে ছোট্ট প্রাণিটি।মানুষ দেখলে ভয় পায়না। তাড়ালে ঘুরে দাঁড়ায়, আশপাশে লাফালাফি করে। ছিদ্র করা নারিকেল /কচি ডাব সারা গাছ তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। 


আগে বড়বড় ফল গাছ, যেমন একগাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলাচল করতো। এখন এরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে  ওঠেছে। ছোট ছোট ফলজ গাছ ও  ফাঁকা জায়গায় এমনকি  মাটিতেও বিচরণ করে ঘরের আঙ্গিনার শখের লাগানো প্রিয় ফলজ গাছের উপরও মুহুর্তেই আক্রমণ করতে কুণ্ঠাবোধ করছে না বোপরোয়া হয়ে ওঠা এ ক্ষুদ্র কাঠবিড়ালি। 

বাদামী কাঠবিড়ালি আক্রমণে দিশেহারা সব শ্রেণির কৃষক ও ফলবাগান মালিক। অসময়ে উৎপাদন হয় এমন ধরনের মূল্যবান ফল-ফসল  নির্বিচারে খেয়ে নষ্ট করছে কাঠবিড়ালি। এতে করে আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে ভুক্তভোগিদের।

কাঠবিড়ালির নষ্টামি আশঙ্কজনকহারে বেড়ে গেছে বলে অনেকেই মনে করছেন।

প্রতিটি নারকেল ও ফলজ গাছ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে। আর নারকেল গাছে ঢেউটিন বেঁধে দিলে ওসব গাছে সহজে কাঠবিড়ালি ওঠতে পারে না।

এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি অফিসারের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান যে, এরা এভাবেই ক্ষতি করে যাচ্ছে এদের প্রতিকার করা খুবই কষ্টকর।এদের দমন করার মতো তেমন পদ্ধতি নেই।

মানুষের অতি প্রয়োজনীয় নারিকেল যে ভাবে লাগাতার নষ্ট করছে তাতে জনগনের চহিদা মেটানো কষ্ককর হবে বলে অনেকই মনে করছেন। 

আরও খবর