লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।


বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার মুরইল হতে শাঁওইলগামী রাস্তায় বিক্রির সময় ২০পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গত রবিবার বিকেলে আদমদীঘির নশরতপুর ইউপির মুরইল হতে শাঁওইলগামী রাস্তার পাশে জনৈক ফিরোজ হোসেনের ঝুট কাপড়ের দোকানের সামনে রাস্তার উপর মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে আটক করে তাদের নিকট হতে ১০পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর