ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

চীনে এবার আম পাঠাবে বাংলাদেশ, আগামী বছর কাঁঠাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-04-2025 09:35:21 am

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।



রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাম্প্রতিক চীন সফরের ফলাফল পর্যালোচনায় আয়োজিত বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি।


প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি-বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র। চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ। আগামী বছর কাঁঠাল রপ্তানি করা হবে।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাব।’


বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন।


বৈঠকে চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীন আশ্বাস দিয়ে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিশ্চিত করে বলেন, নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার লক্ষ্যে চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।


বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা চীনা বিনিয়োগকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি ছোট বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করব।’


প্রধান উপদেষ্টার চীন সফরে প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা চট্টগ্রামে বিশেষ বার্ন ইউনিট স্থাপনের কথাও তুলে ধরেন।


চীনা রাষ্ট্রদূত জানান, কুনমিং-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসা দ্রুত করার চেষ্টা চলছে।


বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুরর রহমান, বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরও খবর






6a1bd0433c4d9-310526120803.webp
৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে


6a1bc21e5390d-310526110742.webp
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে