ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম মহান বিজয় দিবস পালিত

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭ টায় স্থানীয় শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর পৌরসভা,মধুপুর প্রেসক্লাব, মধুপুর সরকারি কলেজ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টার সময় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। শুরুতেই বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের প্যারেড অভিবাদন ও সালাম গ্রহণ করা হয়। পরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস-ইন স্কাউট অংশগ্রণ করে নাজিয়া ইসলাম। এ সময় অন্যান্যে ও মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানা অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুবআলী, বাপ্প সিদ্দিকী, সাবেক মেয়র মাসুদ পারভেজ প্রমূখ। এর আগেবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে