যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের প্রথম বার্ষিক শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে রংপুরের আলমনগর কুটিরপাড়ায় স্কুল ক্যাম্পাসে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

৪৬২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সদস্য সচিব পদে তিনজন ও নির্বাহী সদস্য ২৫জন সহ মোট ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। ভোটগ্রহণের আগে ফিতা কেটে নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণতন্ত্রের চর্চার বিষয়ে বক্তব্য রাখেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা লাইবুল ইসলাম, রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক লাভলু মিয়া, সোনার তরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, ব্যবসায়ী হাফিজার রহমান রিংকু, চীফ মেট্র্র্র্র্র্র্রোপলিটন ম্যাজিস্ট্রেটের হিসাবরক্ষক খায়রুল আলম, ব্র্যাক ব্যাংকের মাহিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক রেজাউল আলম, নেসকোর উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, সমাজসেবক জাকির হোসেন ও কবির মিয়া সহ আরও অনেকে। 

বক্তারা বলেন, ইউসেপ বাংলাদেশ বরাবরে গণতন্ত্রের চর্চা করে। এর প্রেক্ষিতে প্রতিবছর ন্যায় এবারও শিশু পরিষদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে এরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশ ও জাতিকে সুসংগঠিত করবে। 

আরও খবর