যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

যশোরে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার- রিজওয়ানা হাসান

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। বর্তমান সরকার এই সমস্যার স্থায়ী সমাধাণের জন্য কাজ শুরু করছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চলতি মৌসুমে ১৭ হেক্টর জমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে। আমডাঙ্গা খালের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে যশোরের অভয়নগরে ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান আরো বলেন, ‘জনগণ, সরকার ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ভবদহ অঞ্চলে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধ ২০ হেক্টর জমির ভেতর ১৭ হেক্টর জমির পানি নিষ্কাশন করা হয়েছে। তাছাড়া পানি নিষ্কাশনের কাজ এখনও অব্যাহত রয়েছে। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার আন্তরিক। যে কারণে আমডাঙ্গা খাল খননের মধ্যদিয়ে জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের সদিচ্ছার ঘাটতি ছিল। সমস্যার সমাধান না করে জটিলতা সৃষ্টি করেছেন তারা। তবে বর্তমান সরকার আমডাঙ্গা খাল, টেকা, হরিভদ্রা ও আপার ভদ্রা নদী খননের কাজ দ্রুত শুরু করবে। আর এই খননের কাজ করবে সেনাবাহিনী। ভবদহের বিষয়ে আমরা সবাই সজাগ আছি, যাতে মানুষের দুর্ভোগ কমে। এ অঞ্চলের কৃষকের বাণিজ্যিকহারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করা হয়েছে।’

কয়েকটি নদীর পাশে ইটভাটা গড়ে উঠার বিষয়ে তিনি বলেন, ‘ইটভাটাতো আর সরকার করেনি। এগুলো মানবসৃষ্ট সমস্যা। এসব সমস্যার সমাধান এলাকাবাসীরই করতে হবে। ভবদহ অঞ্চলের পূর্বের সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একটি কমিটি তদন্ত শুরু করেছে।’

এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডর (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার রওনক জাহান, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী।

এর আগে সকাল ১০ টার দিকে বিজিবি’র হেলিকপ্টারে তিন উপদেষ্টা অভয়নগরের নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে অত্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে তালিকাভুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সকাল ১১ টার দিকে মহাবিদ্যালয় সংলগ্ন একটি বিলে গিয়ে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন। এসময় উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন তিন উপদেষ্টা। এর পর ভবদহ এলাকা পরিদর্শনে যান তারা।

Tag
আরও খবর