বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউআইটিএসের কোষাধ্যক্ষ হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-04-2025 02:50:47 pm

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী ৪ (চার) বছর মেয়াদে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর যুগ্মসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ইতোপূর্বে তিনি ইউআইটিএস-এর বিজনেস অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭৬ ও ১৯৭৭ সালে বি.কম (অনার্স) ও এম. কম ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ ও ১৯৯২ সালে যথাক্রমে এম.ফিল. ও পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। 

১৯৮১ সালের ১৭ ডিসেম্বর তিনি সরকারি বি. এম. কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি মাউশির পরিচালক, সরকারি বি. এম. কলেজের অধ্যক্ষ এবং ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ১৯৫৩ সালে ভোলা জেলার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নেজাম্মল হক, মাতা হাফিজা খাতুন ও সহধর্মিণী রাজিয়া বেগম। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে