তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কুবিতে প্রতীকী অনশন

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ এপ্রিল) কুবির আব্দুল কাইয়ুম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে গণস্বাক্ষর কর্মসূচি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েট শিক্ষার্থীদের দাবির পক্ষে ৫২৭ জনের বেশি শিক্ষার্থী স্বাক্ষর করেন। প্রতীকী অনশন কর্মসূচিটি শুরু হয় দুপুর ১২টায় এবং চলে দুপুর ১টা পর্যন্ত।


এ সময় শিক্ষার্থীরা চত্বরে জড়ো হয়ে “জুলাই-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “দফা এক, দাবি এক—ভিসি মাসুদের পদত্যাগ”, “১ ২ ৩ ৪, ভিসি মাসুদ গদি ছাড়” এবং “আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে?” এসব স্লোগান দিতে দেখা যায়। গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য এক দফা দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আজ আমরা প্রতীকী অনশন ও গণস্বাক্ষরের মাধ্যমে সেই দাবির প্রতি সংহতি জানিয়েছি।


কুয়েটের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গণি বলেন, “কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা অন্যায়ভাবে বহিষ্কৃত ও মামলার শিকার হয়েছেন, তাদের মামলা প্রত্যাহার ও ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।”


উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রেক্ষিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি প্রধান ফটক থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে অন্তত ৪০-৪৫ জন শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন, যার প্রতি সংহতি জানিয়ে কুবির শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে