আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা

মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা

“ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন; খেলেই মেধা হয় বিলীন” অথবা “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এসব শ্লোগানে মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা করে আসছে রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর ধারাবাহিকতায় বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল চত্ত্বরে শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে বিস্তর আলোচনা করেন রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক।

তিনি তার বক্তব্যে বলেন, মাদকের কারণে অনেক মেধা নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা পাচার হচ্ছে। মাদকের কোন ভালো দিক নেই। মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব অনেক বেশি। ইয়াবা সেবনে স্মরণশক্তি ও মনোযোগ দেয়ার ক্ষমতা নষ্ট হয়। আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। মস্তিষ্কে রক্ষক্ষরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, রংপুর মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সালাহ উদ্দিন, সহকারী উপপরিদর্শক আতাউর রহমান, সিপাই জুলফিকার আলী, আশরাফুল ইসলাম হিমেল, ডিটল চন্দ্র, আখতারুজ্জামান, শাহাব উদ্দীন, সহকারী শিক্ষক জাহানুল ইসলাম, কামরুন্নাহার বেগম, সুলতানা আক্তার, নজরুল ইসলাম তালুকদার, আব্দুল জলিল সহ আরও অনেকে। 


আরও খবর