সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১লাখ এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইজারাদার কর্তৃক মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালু মহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার মখন মিয়াকে 'বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০' মোতাবেক মামলায় ১ লাখ টাকা এবং কৃষি  জমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে। আজকের অভিযানে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে ইজাদার মুচলেকা দিয়েছেন। একই সাথে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।

অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার ফলে পরিবেশ-প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।


আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে