বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

আমরা যথাযথ নিরাপত্তায় আছি, বিজ্ঞপ্তিতে সুবিপ্রবি শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি:: সুনামগঞ্জে সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের পর কিছু গণমাধ্যমে 'আওয়ামীলীগের কার্যালয়ে ছাত্রীনিবাস নিরাপত্তা নিয়ে শঙ্কা' এ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-১ এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা৷ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্রী হলের আবাসিক ছাত্রীবৃন্দ। বর্তমানে আমরা অস্থায়ী ছাত্রী হলে যথাযথ নিরাপত্তা (এখানে উল্লেখ্য যে, হলের অতিসন্নিকটে শান্তিগঞ্জের থানা অবস্থিত) ও অন্যান্য সকল সুবিধাসহ একাডেমিক পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায়, একশ্রেণির লোক আমাদের নিয়ে গত ২৩ এপ্রিল রোজ বুধবার সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং সেখানে মিথ্যা সংবাদ প্রচার করায় আমারা সকলে দ্বিমত পোষণ করছি এবং একইসাথে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমরা মনে করি, এই ধরনের মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করার কারনে আমাদের সামগ্রিক একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে, যা কোন ভাবে কারোরই কাম্য নয়। আমাদেরকে নিয়ে ভবিষ্যতে এইধরনের ভুয়া সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাননীয় উপাচার্য স্যার অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক এবং গবেষক। এই কারণে আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে উত্থাপিত বিষয়গুলির বিবৃতিটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক ছাত্রীরা আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আরও খবর