মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

রাজশাহীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সারা দেশের মত রাজশাহীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।


এ উপলক্ষে দিনটির প্রথম প্রহর থেকেই রাজশাহীর শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ,রাজশাহী জেলা মোটর চালক লীগ, বিএনপি,জাসদ,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।পরে সর্বসাধারণ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া সকালে রাজশাহীর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত বাংলাদেশ নির্মানে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।


রাজশাহী  জেলা মোটর চালক লীগের  উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাবুর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মোটর চালক লীগের নেতৃবৃন্দ । 


এ সময় মোটর চালক লীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

 

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোটর চালক লীগের সভাপতি মোঃ ফজলে রহিম খোকন এর সভাপতিত্বে ও সিনিয়র  সহ সভাপতি হানিফ খন্দকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফাহিমা বেগম কার্যনির্বাহী সদস্য ,  আকবর হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক , সাউথিয়া জামান মিম সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ আলী যুগ্ন সাধারণ সম্পাদক ।


এদিকে দিবসটি উপলক্ষে বাদ জুম্মা নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 


এদিকে,রাজশাহীতে জেলা ও মহানগর তাঁতী লীগএবং সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভুবন মোহন পার্কের শহীদ স্মৃতিস্তম্ভে ১ মিনিট নিরাবতা পালন শেষে,রাজশাহী জেলা তাঁতী লীগের সভাপতি জননেতা মাজদার রহমান মুকুলের নেতৃত্বে জেলা তাঁতী লীগের পুষ্পাঞ্জলি অর্পন করেন।শহীদ স্মৃতিস্তম্ভে কর্মসূচী পালন শেষে একটি বিজয় মিছিল সাহেব বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন,আব্দুল ওয়াদুদ দারা (সাবেক সংসদ সদস্য পুঠিয়া -দূর্গাপুর রাজশাহী),সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামীলীগ, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা সদস্য রাজশাহী জেলা আওয়ামীলীগ, মোটর চালক লীগের সদস্য বদিউজ্জামান,সেলিম,রফিকুল বাবুসহ প্রমুখ।

Tag
আরও খবর