আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জমে উঠেছে ঐতিহ্যবাহী অন্নদানগর গরু-ছাগলের হাট

জমে উঠেছে ঐতিহ্যবাহী পীরগাছার অন্নদানগর গরু-ছাগলের হাট। দীর্ঘ ১৫বছর পর এ বৈশাখে উদ্বোধন হয়েছে হাটটি। গরু-ছাগল ছাড়াও মহিষ, গাছ, পাখি ,ভ্যান, রিকশা, সাইকেলসহ আরও অনেক পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে। প্রতি শুক্র ও সোমবার বসবে ঐতিহ্যবাহী এ হাটটি। 
হাট কমিটি সূত্রে জানা গেছে, এ হাটে দুরের ব্যবসায়ীদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। ক্রেতা ও বিক্রেতাদের জন্য ব্যাংকিং সুবিধা ও জালনোট সনাক্তকরণের ব্যবস্থা। হাটের মধ্যে হঠাৎ পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা রয়েছে।
গরু ব্যবসায়ী খান বাহাদুর ও শাহ আলম জানান, অন্যান্য হাটের তুলনায় এ হাটে সুযোগ-সুবিধা বেশি। নতুন হাট হিসেবে শুধু যিনি ক্রয় করছেন শুধু তার কাছ থেকে নামমাত্র মূল্য নিয়ে থাকে। যিনি বিক্রয় করছেন তার কাছ থেকে কোন টাকা নেওয়া হচ্ছে না। 
হাট কমিটির অন্যতম সদস্য আব্দুর রশিদ মাস্টার বলেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে ঐহিত্যবাহী হাটটি বন্ধ ছিল। সবার প্রচেষ্টায় আবারও আমরা হাটটি চালু করতে পেরেছি। আমাদের এই হাট কমিটিতে প্রায় ৪৮জন সদস্য রয়েছে। তারা সবাই ক্রেতা-বিক্রেতার সেবায় নিয়োজিত। শুধু পশু নয় মানুষও যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদেরও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
হাট কমিটির ইজারাদার রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ বছর পর সবাইকে সঙ্গে নিয়ে আবারও আমরা নতুন রূপে নতুনভাবে ঐতিহ্যবাহী হাটটি চালু করেছি। ক্রয়-বিক্রয় সন্তোষজনক। আমরা আশা করছি আগামী হাটে দ্বিগুন বেচাকেনা হবে এবং একসময় হাটটি উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হাটে পরিণত হবে।
আরও খবর