বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল মারাত্মক ঝুঁকিতে

   সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী ১০ থেকে ১৫ টি গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়দের মা‌ঝে এ নিয়তে বিরাজ করছে প্লাবন আতংক।

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৬০ থেকে ৭০ মিটার অং‌শে ভয়াবহ ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান।

সহায়-সম্পত্তির ক্ষতির আশংকায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন তারা। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনসহ কয়েকজন জানান, শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তাঁরা আতং‌কিত। এই স্থানে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এ বিষয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি

এদিকে, উপকূলরক্ষা বেড়িবাঁধে ফাটল এলাকায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্স রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহড়তলী এলাকার ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ।

এসময় ইউএনও রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি এলাকাবাসীকে আতং‌কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ফাটল অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। আজ রবিবারের মধ্যে কাজ শেষ হবে।


Tag
আরও খবর