মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত


৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণে প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (পিএসটিইউডিসি)।


বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।


প্রদর্শনী বিতর্কের বিষয় ছিল, "এই সংসদ বিশ্বাস করে, ৩৬ জুলাইয়ের ঘটনাবলি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।" বিষয়টিকে কেন্দ্র করে সরকারি ও বিপক্ষ দল যুক্তি, তথ্য এবং বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়। দীর্ঘ যুক্তি-প্রতিযুক্তির পর বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। একই সঙ্গে সেরা বিতার্কিক নির্বাচিত হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপক্ষ দলের সদস্য কানিজ ফাতেমা ।


সরকারি দলে বিতর্ক করেন মো. শাহরিয়ার হোসাইন মিরাজ, শাহাদাত হোসাইন ও সুমাইয়া আমিন। অন্যদিকে বিপক্ষ দলে ছিলেন শাহরিয়ার ইসলাম রাফি, মাসুদা আক্তার রিফা এবং কানিজ ফাতেমা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ও ফার্মাকলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী আজগর ।


অনুষ্ঠানে উপস্থিত এএনএসভিএম অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুজাইফা আখন্দ সাদ বলেন, "এ ধরনের প্রদর্শনী বিতর্ক আমাদের ইতিহাসকে নতুনভাবে ভাবতে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিশ্লেষণ করতে শেখায়। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশের দক্ষতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


পবিপ্রবি ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার হোসাইন মিরাজ বলেন, "৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই আমরা এ প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছি। বিতর্কের মাধ্যমে ভিন্নমতকে সম্মান জানিয়ে যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলোচনা করার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জাতীয় ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।"


তিনি আরও বলেন, "পবিপ্রবি ডিবেটিং ক্লাব শুধু বিতর্কচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমসাময়িক জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে।"


আয়োজকদের মতে, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা, মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর