শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় দিবস উদযাপন


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল,সাঁতার প্রতিযোগিতা,পাতিল ভাঙ্গা,ফুটবল খেলা, হাঁস ধরা,ব্যাডমিন্টন প্রতিযোগীতা।


দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার-ক্রীড়া সম্পাদক ও বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক মোশাহিদ মিয়া।


সন্ধ্যার পর উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ রেজাউল মোহিত খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও নির্বাহী সদস্য রবিউল আলম রবির যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।


বিশেষ অতিথি ছিলেন,৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন,৪নং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান,সহসভাপতি সাবাজ মিয়া,সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া।


এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সদস্য মাওলানা আব্দুল মুকিত,মাহির মিয়াসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপসম্পাদক রায়হান উদ্দিন সুমন,দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, ইংরেজী দৈনিক দ্য কান্ট্রিটুডে পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলু, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ।


ব্যাডমিন্টন ফাইনাল খেলায় পরিচালনায় ছিলেন পলাশ চন্দ্র শীল,শফিউর রহমান ও মোস্তাকিম মিয়া।

Tag
আরও খবর