ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ক্ষেতলালে কাফি হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) বেলা ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্ষেতলাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাজার এলাকায় এসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে ক্ষেতলাল থানা গেটের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কাফির বাবা ইকবাল খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার মূখপাত্র শাহীনুর ইসলাম শাহীন, ক্ষেতলাল উপজেলা ও আলমপুর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জোবায়ের হোসেন ও প্রভাষক সেলিম প্রমূখ। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থী কাফির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়াও, আগামী পনেরো দিনের মধ্যে এই হত্যার বিষয়ে যথোপযুক্ত আইনী ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কাফি খন্দকার (৮)। ২৬ এপ্রিল (শনিবার) দুপুরে শিশুটির নিজ গ্রাম উপজেলার সহলাপাড়া গ্রামের ভিতরগাড়ী নামক কচুরিপনাযুক্ত একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহত কাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Tag
আরও খবর