গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 07:11:49 am

ফাইল ছবি


শিক্ষা ডেস্ক :

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


রবিবার (১৪ আগস্ট) বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক জুবায়েদ মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বশেমুরবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি 'আর এস মাহমুদ হাসান' ২০২২-২৩ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।




এর আগে গত ১০ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বশেমুরবিপ্রবি শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য আইন বিভাগের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ সভাপতি মুহিববুল্লাহ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জান্নাতুল নাঈম, উপ দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক রাকিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিফাত রাকা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার আশা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।


এছাড়া সম্পাদকীয় পর্ষদ এর দায়িত্বে আছেন রেহেনুমা সেহেলী কবির ও মোহাঃ সাইফুল্লাহ।


প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আরও খবর