ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা ! লালপুরে স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

শ্রীমঙ্গলে হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আ.স.ম ইসমাইল এর অবসর গ্রহণ উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনশ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ফয়সাল হোসেন, হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাছান।

জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম ও হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে  উপস্থিত ছিলেন জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালিক, হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কার্তিক পুরকায়স্থ, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি খন্দকার মো: জাকির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যান দেব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: শাহিন আহমদ, সাবেক ইউপি সদস্য আবু তাহেরসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সিন্দুরখান ইউনিয়নের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

অনুষ্ঠানে অবরসপ্রাপ্ত শিক্ষক আ.স.স ইসমাঈল এর বিদায়ী বক্তব্য শেষে ক্রেস্ট প্রদান ও অতিথিবৃন্দের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Tag
আরও খবর






6a09b6e3b12a6-170526063859.webp
এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত

১ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে