মাসিক নির্ঝর ম্যাগাজিনের কার্যনির্বাহী কমিটি গঠিত আমিরে জামায়াত রংপুরে আগমণ উপলক্ষ্যে পীরগাছায় ১০দলীয় জোটের স্বাগত মিছিল পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু নাসিরনগরে অবৈধ মাটি উত্তোলনে দুইজনের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উলিপুর সরকারি কলেজে সম্বর্ধনা অনুষ্ঠান ধানের শীষের বিজয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা মৌলভীবাজার–৩ আসনে ‘ভয়েস রেকর্ড’ ঘিরে বিভ্রান্তি: টার্গেটে আহমদ বিলাল মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় জনস্রোত সঠিক গণতন্ত্র চর্চায় মনোনিবেশ করতে হবে আশাশুনিতে জামায়াত ইসলামীর নির্বাচনী পথ সভা ও মিছিল জাপানে ‘ডিউটি ফ্রি’ এক্সেস পাবে বাংলাদেশের তৈরি পোশাক: প্রেস সচিব ঘাটাইলে জনসভার মাধ্যমে ওবায়দুল হক নাসিরের নির্বাচনী প্রচারণা শুরু নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ মনোনয়ন হাতছাড়া ও বহিষ্কারের পর কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা শহীদ ইকবাল ধানের শীষে বাবার জন্য ভোট চাইলেন ডাঃ কাশফিয়া সালাম সুন্দরবনের অভয়ারাণ্যা এলাকায় মাছ ধরার অভিযোগে জেলে আটক

মাদরাসার জমির নির্মাণ কাজে বাধা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2025 09:39:08 pm


রাজধানীর রামপুরায় মাদ্রাসা জমিন নির্মাণ কাজে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার ৩০ এপ্রিল মাদ্রাসা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। এসময় তারা দাবি করেন অত্যনন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, জামিআ ইসলামিয়া আজমিয়া দারুল উলুম রামাপুরা (বনশ্রী) মাদরাসার নামে বিগত ০৮.০২.২১ ও ১৩.১২.২১ ইং তারিখে দু'টি দলীলের মাধ্যমে এক টুকরা জমি খরিদ করা হয়। জমির পরিমাণ ৬৫২ অযুতাংশ। জমিটি খরিদ করার পর কর্তৃপক্ষ মাদরাসার নামে নামজারি ও (হাল নাগাদ) খাজনা পরিশোধ করে। উক্ত জমির প্রতিবেশী জনাব মজিবর গংদের একটি ঘরের ৫/৭ ফিট অংশ মাদরাসা জমির সীমানায় বিদ্যমান থাকায় এবং জমিতে নির্মান কাজ করার প্রয়োজনে তাদেরকে বারংবার সেটি সরিয়ে নেয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা তা সরিয়ে নেয়ার পরিবর্তে পেশি শক্তি ব্যবহার করে মাদরাসা কর্তৃপক্ষকে উক্ত জমিতে নির্মাণ কাজে বাধা দেয় এবং বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। সর্বশেষ মাদরাসা কর্তৃপক্ষ যখন ২৯.০৪.২৫ ইং তারিখে জমিতে নির্মাণ কাজ করতে যায়, তখন মজিবর গং পূর্বের ন্যায় নারী পুরুষ একযোগে লাঠি-সোটা এবং ইট-পাটকেল নিয়ে নির্মান শ্রমিকের উপর হামলা চালায় এবং তথায় একটি নারকীয় পরিবেশ সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন সিটি জরিপ অনুযায়ী মাদরাসার নামে উক্ত জমির সমস্ত কাগজপত্র কর্তৃপক্ষের হাতে থাকাসহ ২০২৫ সাল পর্যন্ত জমির খাজনাদীও পরিশোধ করা হয়েছে। এতদসত্ত্বেও মজিবর গং বৈধ কোন কাগজপত্র ছাড়াই জমিটি দখল করে নেয়ার অপচেষ্টা চালিয়ে আসছে বারবার। জমিটি যে মাদরাসার নামে ক্রয়কৃত, সে ব্যাপারে এলাকাবাসীও অবগত রয়েছে।



এছাড়া ২৯.০৪.২৫ তারিখে নির্মাণ শ্রমিকের উপর তাদের অমানবিক হামলার গতি ভিন্ন খাতে প্রবাহিত করা এবং ঘটনাকে নিজেদের অনুকুলে নেয়ার জন্য থানায় গিয়ে মিথ্যা মামলার আশ্রয় নেয় এবং শ্রমিকদের বিরুদ্ধে লাঠিসোটা নিয়ে হত্যা চেষ্টা চালানোর মামলা রুজু করে অভিযোগ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। 



এসময়, প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের যথার্থ হস্তক্ষেপ কামনা করে কোরআন হাদীস পড়ুয়া ছাত্র সমাজের স্বার্থে ও জনগণের অর্থে ক্রয়কৃত জমিতে মাদরাসা যেন দ্রুত ঘর নির্মান করে ছাত্রদের আবাসন কষ্ট লাঘব করতে সক্ষম হয়, সে ব্যাপাওে সকলের সদয় দৃষ্টি ও কামনা করছি করেন তারা।

আরও খবর