ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সারা দেশের ন্যায় মধুপুরেও শীতের পিঠাপুলি বিক্রি জমে উঠেছে

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরের এভাবেই পিঠাপুলির দোকান বসেছে। ছবিটি মধুপুর প্রেসক্লাবের সামনে ও সেগুনবাগন থেকে তোলা।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুরে শীতকালীন পিঠাপুলি বিক্রি জমে উঠেছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে পিঠা। শীতের আমেজে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার পরিজন নিয়ে বিকেলে থেকে রাত পর্যন্ত পিঠা খেতে দেখা যাচ্ছে হাটবাজারে। ব্যস্ততার ফাঁকে বেড়ানো সময়ে স্বাদ নিচ্ছে শীতকালীন পিঠাপুলির। এ দৃশ্য যেন চেনা হয়ে উঠেছে। মধুপুরের শহরের মার্কেট এলাকা, থানা মোড়, শহীদ স্মৃতি রোড়, প্রেসক্লাব মোড়, সেগুনবাগান, চাড়ালজানী, কাঁঠালতলী, কল্লোল সিনেমা, মালাউড়ি, সিএমবি মোড়, টেকি পাড়া, বটতলা মোড়সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় পিঠা বিক্রির ধুম। সিরিয়ালে দাঁড়িয়ে খাচ্ছে পিঠা। অনেকে আবার বাড়ীতেও নিচ্ছে। মধুপুর প্রেসক্লাবের সামনে পিঠা বিক্রেতা মোখলেছ জানান, তিনি প্রতিদিন ১৭’শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত পিঠা বিক্রি করে । প্রতিদিন তার খরচ বাদে ৭’শ থেকে ১ হাজার টাকা লাভ করে থাকে। তিনি আরো জানান, অনেকেই তার দোকান থেকে বাসা-বাড়ীতে পরিবার পরিজনের জন্য পিঠা কিনে নিয়ে যান। শীতে বেড়ে গেছে পিঠার চাহিদা। পিঠার চাহিদা বেশি হলে তিনি অনেক সময় হিমশিম খেয়ে যান। পিঠার ক্রেতা রনি জানান, তিনি ঝাল পিঠা ও ভাপা পিঠা নিতে এসেছেন। গতকাল তিনি কয়েকটি পিঠা সখ করে কিনে ছেলেমেয়েদের জন্য নিয়ে যান। আজ তার মা পিঠা নিতে বলছেন তাই তিনি এসেছেন। আব্দুল হালিম বাড়ীতে যাওয়া সময় প্রতিদিন বাচ্চাদের জন্য পিঠা নেন। শুধু রনি, আব্দুল হালিমও নন এরকম অনেকেই বাড়ীতে ও পরিবার পরিজন নিয়ে এসে পিঠা খাচ্ছে। শীতের স্বাদ নিচ্ছে নবান্নের পিঠাপুলির। প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা দামে। অনেকে আবার ঝাল পিঠা কেজি হিসাবেও বিক্রি করে থাকে। এভাবে মধুপুরের বিভিন্ন পথ-ঘাট-হাট বাজারে ধুম পড়েছে শীতের পিঠাপুলির। সেগুন বাগানের আক্তারের কাছে জানা যায় সে ভাপা বিক্রি করেন তার  ৬’শ থেকে ৮’শ টাকা আয় হয় । 

বাংলার প্রকৃতিতে চলছে শীতকাল। প্রাচীণ কাল থেকে অপরূপ বাংলায় শীতকালে  চলে আসছে পিঠাপুলির নানা উৎসব। নবান্নে গ্রাম বাংলায় চলছে পিঠা পুলির নানা পর্ব। মাঠে মাঠে সোনালি ধানে ভরে গেছে ফসলের মাঠ। পাকা ধানের মৌ মৌ গন্ধ চারদিকে। কৃষক গোলা ভরতে ব্যস্ত সময় পার করছে। বাড়ীর উঠোন আঙ্গিনা সোনা রঙের ধানে ভরে গেছে। কুয়াশা ভেজা রোদে ধান শুকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রাম্য বধূরা। কাক ডাকা ভোর থেকে ঢেঁকির শব্দে ঘুম ভাঙ্গে পল্লী গাঁয়ের। গ্রাম্য বধূরা মনের আনন্দে তৈরি করে নানা স্বাদের পিঠা। আত্মীয় স্বজনরা শীতের আমেজে ছুটে চলে স্বজনদের বাড়িতে।এ যেন পল্লীর চিরায়ত ঐতিহ্য। সরিষা দোপাটি নানা সবজিতে মেঠো পথে সেজেছে। এ দৃশ্য ছিল গ্রাম বাংলার। আধুনিক জীবন যাপন, কর্মমূখী ব্যস্ততা বেড়ে যাওয়ায় এ দৃশ্য অনেকটা কমে গেছে। মধুপুরের হাট-বাজার পথ-ঘাটে পিঠাপুলিতে স্বাদ নিচ্ছে নবান্নের এ সময়ে নানা শ্রেনী পেশার মানুষ।


Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে