ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে গৌরীপুর সমাজসেবা সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গৌরীপুর সমাজসেবা সংগঠনের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুছ মাষ্টারের সভাপতিত্বে ও গৌরীপুর সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মহিবুল্লাহ, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। এসময় আরো বক্তব্য রাখেন, গৌরীপুর সমাজসেবা সংগঠনের সভাপতি আরিফ মোশারফ, পরিচালক সুলতান মাহমুদ, উপদেষ্টা সাইফুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ওইসময় গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ শতাধীক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। 

Tag
আরও খবর