আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিনকে চাই তৃণমুল বিএনপি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এই সংসদীয় আসনটিতে আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে কেউ কেউ দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে এখানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে সহযোগিতা করার জন্য বিএনপির নীতিনির্ধারণী মহল থেকে নেতাকর্মীদের বার্তা দেয়া হয়েছে নেতাকর্মীদের মুখে মুখে এমন আলোচনা রয়েছে। এদিকে গোদাগাড়ী তানোর জুড়ে বিএনপির তৃনমুলকে শক্তিশালী করতে শরীফ উদ্দিনের দির্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম ফলে গোদাগাড়ী তানোরের তৃণমুল বিএনপি আজ আগের চাইতে অনেক ঐক্য বদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে। যার ফলে বিএনপির রাজনীতিতে নয়া সমীকরণের সুত্রপাত হয়েছে।
এখন গোদাগাড়ী তানোরের সকল পর্যায়ের বিএনপির নেতা কর্মিরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শরীফ উদ্দিনের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে মাঠ পর্য়ায়ে কাজ করে চলেছে। এতে করে তৃণমুলের নেতা কর্মিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী হিসাবে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকেই চাচ্ছে, শরীফ উদ্দিনের কোন বিকল্প চাচ্ছে না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ খেলাধুলা, তাফসির মাহফিল এবং সামাজিক কর্মসুচির মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগ আর্কষণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে দলের নীতিনির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য নানা কৌশল খুঁজে বের করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। আবার কেউ টাকা ছড়িয়ে নেতা ও কর্মী-সমর্থকদের কাছে টানতে প্রাণপন চেষ্টা করছে। কিন্তু বিএনপির আদর্শিক এবং মুল ধারার নেতা ও কর্মী-সমর্থকদের কাছে থেকে তেমন কোনো সাড়া না পেয়ে তারা রণে ভঙ্গ দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তবে তারা মাঝে মধ্যে টাকা ছিটিয়ে ভাড়া করা লোক দিয়ে শরীফ উদ্দিনের ক্লিনইমেজকে নষ্ট করার অপচেষ্টা চালিয়েও ব্যার্থ হচ্ছে। তৃণমুল বিএনপির নেতা কর্মিরা তাদের এই অপচেষ্টাকে মেনে নিচ্ছে না।
সাধারন জনগনের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী অঞ্চলে বিএনপির আদর্শিক রাজনীতি ও নেতৃত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যরিষ্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই এই আসনটিতে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির দলীয় মনোনয়ন পাচ্ছেন মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন এটা প্রায় নিশ্চিত এ আসনের সাধারন ভোটাররা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, বিএনপির আদর্শিক রাজনীতি ও নেতৃত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যরিষ্টার আমিনুল হক মনোনয়ন নেয়নি, তারই সুপারিশে অনেকেই মনোনয়ন পেয়েছেন। তারই ছোট ভাই মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। ফলে রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগীতায় শরীফ উদ্দিনের মতো নেতৃত্বকে হারানো যায় না, তারা রাজনৈতিক দলের কাছেই বড় সম্পদ। ফলে শরীফ উদ্দিনের মতো নেতৃত্বের সঙ্গে প্রতিযোগীতার নামে বিরোধ নয় তাদের সঙ্গে সমঝোতা করে চলতে এবং শিখতে হয়। আর যাদের এসব বোঝার ক্ষমতা নাই তারাই রাজনীতি থেকে ছিটকে পড়ে অতল গহবরে হারিয়ে যায়।
তৃণমুলের ভাষ্য, বাংলাদেশে এখন মাঠে-ঘাটে বগী আওয়াজ দিয়ে, টাকা ছিটিয়ে বা ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করে রাজনীতি হয় না।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক বলেন, “দল এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাইছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার আমিনুল হকের মৃত্যুর পর গোদাগাড়ী তানোরে বিএনপি নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে ছিল। তারই সহদর ছোট ভাই মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন গোদাগাড়ী তানোরে বিএনপির হাল ধরেছেন। তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। তৃণমূল বিএনপির নেতা কর্মিরা চাচ্ছে তাঁদের প্রার্থী হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে।”
এ বিষয়ে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক জন নেতার সাথে কথা বললে তারা বলেন, দেশের সর্ব বৃহত গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। দলের মনোনয়ন যে কেউ চাইতেই পারে এটা স্বাভাবিক ঘটনা। তবে এখানে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়ন নিশ্চিত। তারা আরো বলেন, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ আসনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি।

Tag
আরও খবর