সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

মুগ্ধতা ছড়ালেন জয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2025 01:44:07 am

২০২০ সালে গোটা পৃথিবী যখন করোনাভাইরাসে থমকে গিয়েছিল, তখন শুরু হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার কাজ। অবশেষে ৫ বছর আগে নির্মিত সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার সমৃদ্ধ মুখ জয়া আহসান এবং মঞ্চাঙ্গনের আরেক উজ্জ্বল মুখ মহসিনা আক্তার। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।


১ মে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ১ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। ট্রেলারে দেখা মেলেছে জয়া আহসান ও মোহসিনার। তাদের জীবনের কিছু দারুণ দৃশ্য। সেখানে যেমন লুডু খেলার আনন্দ রয়েছে, তেমন বিষাদের ছায়া রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এবং বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়। 



নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে তিনি দেখানোর চেষ্টা করেছেন, একাকিত্ব কীভাবে দুই মেরুর দুজন মানুষের সম্পর্ককে কেমন করে বদলে দেয় এবং ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসে। এখানে সঙ্গ, ব্যক্তিগত সীমারেখা এবং সংকটকালে মানবিক সম্পর্কের সূ² পরিবর্তনগুলোর গল্প ফুটে ওঠে। জানা গেছে, ১৬ মে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভ‚তির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’।


চলচ্চিত্রটিতে জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সিতে সিনেমা।

আরও খবর
6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৩ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে