দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"।

সবুজ শ্যামল প্রকৃতির কোলে যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে গড়ে উঠেছে এক নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান—"পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মাওলানা আজিম উদ্দিন এর দূরদর্শী নেতৃত্ব, নিবিড় পর্যবেক্ষণ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ধাপে ধাপে গড়ে উঠেছে ৪৮ শতক জমির উপর। বর্তমানে প্রায় ২২২ জন ছাত্র-ছাত্রী এবং ১১ জন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মনোরম ও শিক্ষা-বান্ধব প্রতিষ্ঠানটি।

এই মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে—সুযোগ্য, শিক্ষিত ও পরিশ্রমী হাফেজ ও আলেম দ্বারা শিক্ষাদান বাধ্যতামূলক আরবি, ইংরেজি, বাংলা, গণিতসহ মাসয়ালা-মাসায়েল ও দোয়ার পাঠ।

কিরাত, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, রচনা ও গজলসহ সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ।কোলাহলমুক্ত, আনন্দদায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ বিশিষ্ট ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আদর্শ মুসলিম ও দ্বায়ী হিসেবে শিক্ষার্থী গঠন।মেধাবি ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। নির্ধারিত গাড়ির মাধ্যমে যাতায়াতের সুবিধা। ক্লাস শুরুর আগে শরীরচর্চার ব্যবস্থা। ইসলামিক সংগীত ও সহি কুরআন শিক্ষার উন্নত আয়োজন।এছাড়াও, নিয়মিত আয়োজিত হয় বার্ষিক ওয়াজ মাহফিল ও আজীবন সদস্য সম্মেলন, যা প্রতিষ্ঠানকে যুক্ত রেখেছে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধনে।

পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা—একটি প্রতিষ্ঠান, যেখানে গড়ে ওঠে আগামী দিনের আদর্শ মুসলিম প্রজন্ম।

Tag
আরও খবর