দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন


নাটোর সিংড়া প্রতিনিধি  : নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে একজন  চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


সোমবার (৫ মে)  বেলা এগারোটার দিকে উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজারে বাসট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। 


উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের খবর পেয়ে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিকে অভিযান পরিচালনা করে তাকে  আটক করেছে। 


আটককৃত ব্যক্তি হলেন, 

মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) পিতা মৃত আনসার আলী, সাং চৌগ্রাম কাজলাহার পাড়া, থানা সিংড়া, জেলা নাটোর। তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন অনেকেই। 


জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি।


পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। 


বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Tag
আরও খবর