দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আনন্দ ঘন পরিবেশে অভয়নগরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা সভা অনুষ্ঠিত।

যশোরের অভয়নগর উপজেলায়  আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজন আলোচনা, সংবর্ধণা ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অভয়নগর উপজেলার সভাপতি সুনীল দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্জিঃ আরশাদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সদস্য ডি আর আনিসুর রহমানসহ উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যশোর ও অভয়নগরের শ্রেষ্ট জয়ীতা পুরস্কার পাওয়া সুলতানা আরিফা মিতাকে সন্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া ৭জন শিল্পী ও ২৭ জন শিশু ও ৮ জন অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, প্রাবন্তী দে, নন্দিতা, লক্ষী সরকার জ্যোস্না দাস, মনীষা গাঙ্গুলী। কবিতা পাঠ করেন, উৎপল পুলক দাস। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উন্নয়ন ও আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়া সংস্কৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা হয়।

Tag
আরও খবর