ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানায় মিথ্যা সংবাদ প্রচার করে মানহানি করা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জোড়শিং হড্ডা (ফুলতলা) গ্রামের মৃত নওয়াব আলী গাজীর পুত্র মোঃ ছাইফুল্লাহ গাজী। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন আমি বৈধভাবে পাস পারমিট লইয়া সুন্দরবনে মাছ ধরে ও কাঁকড়া আহরন করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করি। আমার নামে ইতিপূর্বে কোন মালী মোকদ্দমা নাই। কিন্তু গত ইং ০৪/০৫/২০২৫ তারিখে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় “সুন্দরবনে বেড়ে চলেছে হরিন শিকারিদের দৌরাত্ত্ব” আমার নামে মিথ্যা উক্তিতে যে সংবাদ প্রচারিত হইয়াছে তাহা আজগুবি, মিথ্যা, বানোয়াট ও অসত্য হইতেছে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যেপ্রনদিত প্রকাশিত সংবাদের আমি নিন্দা জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমি বৈধভাবে মাছ শিকার ও কাঁকড়া আহরন করে সুস্থভাবে চলায় এলাকার অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে সন্মানহানি ও সমাজে হেয় প্রতপন্ন করার জন্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কয়রা প্রতিনিধি আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেন এবং তাহা ০৪/০৫/২০২৫ তারিখে পত্রিকার ৮ম পেজে ছাপানো হয়। এলাকার সামান্য কোন্দলের কারণে কিছু আসাধু সাংবাদিক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাকে জড়িয়ে সংবাদ মাধ্যমে ভুল তথ্য প্রেরণ করে সংবাদ প্রকাশ করে। সেই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রকাশ করা হয়েছে। আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করায় আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাইদের কাছে সবিনয় অনুরধ করেছি বর্তমানে কিছু অসাধু সাংবাদিক মত না হয়ে সত্য ও বস্তুনিস্ত সংবাদ পরিবেশন করবেন। আমি কখনো হরিন শিকারও করিনা আর হরিনের মাংশ বিক্রয়ের তো প্রশ্নই আসেনা। আমি সাদাসিধে মানুষ, দিন আনি দিন খায়। আমি আমার পরিবার নিয়ে সুন্দরভাবে বাচতে চাই।  


এ সংবাদের প্রতিবাদে তিনি আরও জানান আমি আশা করি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা একটি স্বনামধন্য পত্রিকা  তাই ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরও সতর্ক হবেন। আমি ন্যায় বিচার চাই।

Tag
আরও খবর