ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

সঙ্গীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী আর নেই

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ও নীলফামারীর ডোমার উপজেলার জামাতা সুর সম্রাট আব্বাসউদ্দীনের কনিষ্ঠ পুত্র মুস্তফা জামান আব্বাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


শনিবার (১০ই মে) সকাল ৬টায় ঢাকার বনানী ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাদ জোহর আজাদ মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে। মুস্তফা জামান আব্বাসীর পিতা পল্লী গীতির কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন ও মাতা কবি লুৎফুন্নেসা আব্বাস। পিতার কাছে সঙ্গীতের পাশাপাশি পেয়েছিলেন ধর্মীয় চেতনার দীক্ষা। সঙ্গীতে অবদানের কারণে ১৯৯৫ সালে পেয়েছিলেন একুশে পদক। তাঁর বড় ভাই বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল ও বোন ফেরদৌসী রহমান একজন প্রথিতযশা সঙ্গীতজ্ঞ।


তিনি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন ধরে 'ভরা নদীর বাঁকে' নামে একটি অনুষ্ঠান করতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৫০টি। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘নজরুল-আব্বাস সেন্টার’ -এর প্রবক্তা ছিলেন। এদিকে, তার মৃত্যুর খবরে জ্যেষ্ঠকন্যা সামিরা আব্বাসী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যথার্থ আবেগ নিয়ে লিখেছেন, "সোনার চান পাখি, আর দেখা হবে?" জানা যায়, ১৯৩৭ সালের ৮ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় দিনাতিপাত করার পর শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার সকালে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমি সহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও খবর

6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

১৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৩৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৩৮ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১৫৫ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে