শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেরপুরে বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় আমিরুল চ্যাম্পিয়ন

শেরপুরে বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় নকলা’র মোহাম্মদ আমিরুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। দাবা ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় সদরের নুর মোহাম্মদ রানারআপ এবং শাকিল আহমেদ তৃতীয় স্থান লাভ করেছেন। ছয় রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত চুড়ান্ত রাউন্ডের খেলা ১৭ ডিসেম্বর শনিবার রাতে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত রাউন্ডে মোহাম্মদ আমিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বি ডা. আবিদ হাসান অন্তরকে পরাজিত করে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। নুর মোহাম্মদ প্রতিদ্বন্দ্বি আতিকুর রহমান স্বপনকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ এবং সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে শাকিল আহমেদ তৃতীয় হয়েছেন। চুড়ান্ত রাউন্ডের খেলা চলাকালে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, ডিএসএ দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক হাকিম বাবুল খেলা পরিদর্শন করেন এবং আয়োজক ও খেলোয়াড়দের উৎসাহিত করেন। চুড়ান্ত রাউন্ডের খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরষ্কারের ট্রফি, মেডেল ও দাবা বোর্ড তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ ইবনে সাদিক শাহীন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দাবাড়ুকে মেডেল ও দাবা বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় আয়োজক কমিটির প্রধান মো. আতিকুর রহমান স্বপন, দাবা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সিটি, চ্যাম্পিয়ন দাবাড়ু আব্দুর রউফ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ২০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেছেন উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিলো। গত কয়েকবছর যাবত দাবা ক্লাব শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে এ দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। 

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে