চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত কর্মী মানেই সমাজকর্মী : পীরগাছায় এটিএম আযম খান

জামায়াত কর্মী মানেই সমাজকর্মী : পীরগাছায় এটিএম আযম খান

রংপুর মহানগর জামায়াতের আমির ও পীরগাছা-কাউনিয়া আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান বলেছেন, বিভিন্ন রাষ্ট্রের তথ্য অনুযায়ী জামায়াত অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, দুর্নীতির উর্ধ্বে একটি শক্তি সংগঠন যেটা সারাদেশের মানুষকে এই উপহার দিতে সক্ষম হয়েছে। জামায়াত মনে করে, যে রাষ্ট্রের দায়িত্ব যখন আসবে তার আগে জামায়াত প্রাকটিস করে জনগণের কল্যাণ কিভাবে করা যাবে। এই প্রাকটিসে আমরা অনেকটা সফল হয়েছি। এই রকম সারাদেশে অবিস্মরণীয় কিছু কাজ হাতে নিয়েছি। এটা আরও জোরদার করা হচ্ছে। 
বুধবার (১৪ মে) বিকেলে পীরগাছা উপজেলার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াতিম কন্যাদের যৌতুকবিহীন বিবাহের ১১জন নবদম্পত্তির হাতে ঘর সাজানোর বিভিন্ন উপহার সামগ্রি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে আমির ড. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী। অনেকেই জামায়াতের আয় নিয়ে প্রশ্ন তোলেন- ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের আয় মানে জনগণের পকেট। জামায়াত মনে করেন জনকল্যাণমুলক কাজের জন্য অবস্থাশালী হতে হবে-এটার কোন প্রয়োজন নাই। দশের লাঠি একের বোঝা! আমরা সমাজ থেকে ইয়াতিমদের জন্য এগিয়ে আসবো। অসহায় ও অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য এগিয়ে আসবো। সুন্দর ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, বৈষ্যমহীন রাষ্ট্র গড়ার জন্য, দুর্নীতিমুক্ত রাষ্ট্রগড়ার জন্য, সকল জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য জামায়াতে ইসলামি আহবান করছে। তার একটি উদাহরণ হচ্ছে ইয়াতিম লালনপালন করা। জামায়াতের ইসলামির এরকম অনেক সামাজিক প্রতিষ্ঠান আছে। সৎ নেতৃত্বের সামনে প্রয়োজন। ১০ কোটি টাকার বাজেট হলে ভুয়া ভাউচার হয় ৯কোটির! এক কোটি টাকার সিম্পল কাজ হয়। একদিন না একদিন প্রকাশ হয় তখন দাতা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নেয়।


উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখুর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সমাজসেবক ইয়াসিন আলী, নবদম্পত্তিদের পক্ষে মাহবুবুল ইসলাম, সাদেকুল ইসলাম ও জেসমিন বেগম। এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় ছেলেমেয়েদের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে পীরগাছার ৮জন ও মিঠাপুকুর উপজেলায় ৩জন।  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের বাস্তবায়নে শুধু ইয়াতিম মেয়েদের যাচাই করে যৌতুকবিহীন বিয়ের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।  
আরও খবর