আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর দক্ষিণ বাজারে রাস্তা সংলগ্ন ছোট খাল দখল করে জোড়পূর্বক কালভার্ট নির্মাণের মাধ্যমে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। হোসেনপুর গ্রামের শহীদ উল্যাহ, সরাফত হোসেন, শাহজালাল গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

হোসেনপুর গ্রামের স্থানীয় অধিবাসী খন্দকার মো. জহিরুল ইসলাম বলেন, হোসেনপুর দক্ষিণ বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সরকারি হালটে ছোট খালের উপর স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে দোকান নির্মাণ করে প্রায় ২৫ বছর যাবৎ জীবিকা নির্বাহ করে আসছি। গত ৭ মে একই এলাকার শহীদ উল্যাহ, সরাফত হোসেন, শাহজালাল গংরা আমার দখলীয় দোকান ভাংচুর করে খালে কালভার্ট নির্মাণের মাধ্যমে পিছনের জায়গা ক্রয় করে ওই জায়গা জোড়পূর্বক দখল চেষ্টা করে। আমি অসহায় গরীব মানুষ। দীর্ঘদিন এ স্থানে দোকান নির্মাণ করে সংসার চালিয়েছি। বর্তমানে আমার দোকান ভাংচুর করার ক্ষতিপূরন ও এ জায়গা ফেরত পেতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে সরকারি হালট দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এদিকে অভিযুক্ত শহীদ উল্যাহ গংদের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর