আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মুক্ত আলোচনা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এই সভায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থী।


সভায় শিক্ষার্থীরা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, অনুষদীয় ক্যাফেটেরিয়া চালু, শ্রেণিকক্ষ সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।


প্রধান আলোচক মো. জাফরুল্ল্যাহ কাজল মাদকাসক্তির কারণ, কুফল, প্রভাব, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানা দিক নিয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন। তিনি বলেন, "আমরা দেখেছি, যারা মাদক গ্রহণ করে, তারা প্রত্যেকেই ধূমপানে আসক্ত। এই ধূমপানই ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত করে। যে ১০-২০ টাকা দিয়ে একটি সিগারেট কেনা হয়, তা দিয়ে তিনটি কলা খাওয়া সম্ভব। এতে একই খরচে স্বাস্থ্য উপকার হবে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটি কেবল ব্যক্তিকে নয়, তার পরিবারকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদকের কুফল সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে।"


ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, "যারা ভালো ভেটেরিনারিয়ান হতে চাও, তোমরা সময়ের সর্বোত্তম ব্যবহার করো। যদি আমরা সময় নষ্ট করি, তবে তা আর কখনও ফিরে আসবে না। লেখাপড়া ও চাকরিসহ সবক্ষেত্রে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তাই প্রতিযোগিতার মনোভাব সবসময় ধারণ করতে হবে।"


তিনি আরও বলেন, "তোমাদের প্রতি আমার অনুরোধ, পরিবার, নিজস্ব উন্নয়ন, প্রতিষ্ঠান ও দেশের স্বার্থে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। জানি, তোমাদের ব্যস্ততা রয়েছে, তবে তা কমানোর চেষ্টা করো। সর্বোপরি, একজন ভালো ভেটেরিনারিয়ান হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হও।"


আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ৯ মিনিট আগে