হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১৫ আসনে ধানের শীষের প্রয়োজনীয়তা:- ফরিদ উদ্দিন চৌধুরী। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্রসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ নির্বাচন আয়োজনের দাবিতে সাতক্ষীরায় মিছিল রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দদুই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান ‎ সাতক্ষীরায় প্রতীক পেলেন ১৯ জন, একজন স্বতন্ত্র শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ লালপুরে ইত্তেহাদের উদ্যোগে কম্বল ও শিক্ষা সহায়তা প্রদান শৈলকুপায় রাহেলা-আকবর যুব উন্নয়ন সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার যশোর-৪: ভোটের মাঠে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদ, ‘মোটরসাইকেল’ প্রতীকে সরব সমর্থকরা শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় কুষ্টিয়ায় ৪ সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ জয়পুরহাটের দুটি আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এহছানুল হক মিলন বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৭ বছরে দেশের অর্থনীতিসহ সবকিছুতেই ছিন্ন বিছিন্ন করে ফেলেছে। ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা অমান্য করে কেউ কোন অপরাধে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার, আব্দুল মালেক চেয়ারম্যান, আব্দুল আজিজ উল্যাহ মাষ্টার, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর