আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন উত্তর আটাপাড়া এলাকা থেকে ২৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লক্ষীপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে মনজু হাসান (৪২) ও মৃত আব্দুর রশিদের ছেলে মাসুদ রানা (৩৪)।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত আসামী মনজু এবং মাসুদ  চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গতকাল রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে মাদক কারবারী মনজু এবং মাসুদ  আটক করে। 

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন, ০২টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যা-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর