‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত.

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতেপ্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন টিম লিডার আ.ন.ম সলিম উল্লাহ টিপু। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উত্তর বেতিয়ারা আমির হোসেন চৌধুরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত সেকশন অফিসার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খান, উপজেলা ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী রনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রশিদ ড্রাইভার, শহিদুল্লাহ খোকন, জাফর ভূঁইয়া, নয়ন মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবদুর রহিম মজুমদার, বর্তমান ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান সুমন, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিক, সহসাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল মিয়া, ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন, আবুল খায়ের, আবুল হোসেন আবু, আবুল হোসেন, সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিন, ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কোন প্রতিদ্বন্দী না থাকায় আবদুর জাব্বারকে সভাপতি, সিনিয়র সহসভাপতি খোকন মিয়া, দাউদুর ইসলাম, আবুল কাসেম, জেসমিন আক্তারকে সহসভাপতি, আলমগীর মজুমদারকে সাধারণ সম্পাদক, বেলাল হোসেনকে সহসাধারণ সম্পাদক, আলমগীর হোসেন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক ও রুনা আক্তারকে সহসাংগঠনিক সম্পাদক করে ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
আরও খবর