রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী - ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে বক্তব্য রাখছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী







 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয়

দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পতিত আওয়ামী স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। চারটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সংবাদপত্রের কন্ঠ রোধ করেছিলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর্যান্ত স্বাধীনতা সার্বভৌমত্ত্ব বিকিয়ে দিয়ে একটি পার্শ্ববর্তী দেশের গোলামীতে আবদ্ধ করেছিল। দীর্ঘ দিন তারা দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। তাই বিক্ষুদ্ধ জনতার আন্দোলনের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে। তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছিল। খুন, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠনসমুহ আজ নিষিদ্ধ হয়েছে। তাই আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

১৭ মে ( শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে  এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই শহীদ স্মৃতি হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।  সাংবাদিক শোহাগ বিশ্বাসের পরিচালনায় এতে আরো  বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ও ডা. এ কে এম ফজলুল হক, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোস্তফা নঈম, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী,  সাইফুল ইসলাম শিল্পী, হাসান ফেরদৌস,  মুহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, গোলাম মাওলা মুরাদ, নুরুদ্দিন আহমদ, নাজিম উদ্দীন মজুমদার  প্রমুখ।

আরও খবর