ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরভ গাঁথা ও আত্মত্যাগ সর্ম্পকে ধারনা দিয়ে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে - চট্টগ্রাম সিটি মেয়র

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী


বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন  বলে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী  বলেন , স্থানীয় মুক্তিযোদ্ধাদের যদি আমরা সংবর্ধনা না জানাই তাহলে এখানকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে না। এতে করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে। সামনে হয়তো মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়ার সুযোগ থাকবে না। কারণ সবাই বয়স ও বার্ধক্যেরে কারণে একে একে চলে যাচ্ছেন না ফেরার দেশে। তিনি মুক্তিযুদ্ধের গবেষক, লেখক ও ইতিহাসবিদদের স্থানীয় মুুক্তিযোদ্ধেদের কাছ থেকে যুদ্ধকালিন স্থানীয় বিভিন্ন অপারেশন ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করার আহবান জানান। মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে দেশের অস্থিত্ব বিপন্ন হয়ে যাবে মন্তব্য করে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরভ গাঁথা ও আত্মত্যাগ সর্ম্পকে ধারনা নিয়ে আগামী দিনের নেতৃত্ব গ্রহনে প্রস্তুতির নেয়ার এখনই উপর্যুক্ত সময় বলে মন্তব্য করেন।

আজ সোমবার সকালে নগরীর থিয়োটার ইনষ্টিটিউট চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদের সঞ্চানলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, আবদুস সালাম মাসুম, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর জহর লাল হাজারী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহম্মদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম সরোয়ার কামাল, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার প্রমূখ।

সিটি মেয়র আরো বলেন, মুুক্তিযুদ্ধসহ সবকিছুতেই চট্টগ্রাম আগ্রগামী। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনা পর পরই চট্টগ্রাম থেকে তৎকালিণ ইপিআরের ক্যাপ্টেন রফিকুল ইসলামের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্বের সূচনা হয়। পরদিন কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধনতার ঘোষনা পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম.এ হান্নান। স্বাধীনতার জন্য অনেক বড় বড় মনিষী ও রাজনীতিবিদ অনেক চেষ্টা করেও স্বাধীনতা এনে দিতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধু পক্ষে এই কাজ করা সম্ভব হয়েছে। কারণ তিনি ছিলেন জনগণের নেতা। জনগণের মতামত কে তিনি প্রতিফল ঘটাতে পেরেছন। সেই কারণেই বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মনে রাখতে হবে ইতিহাসের সন্তানদের কোনদিন মৃত্যু হয়না। ইতিহাস তাদের অমর করে রাখে। তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আবার সঠিকভাবে তুলে ধরেন। সেই জন্য বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিমদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত সরকার। ভারতের মিত্রবাহিনী সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে ছিল তাদের যৌথ আত্মত্যাগের আজকের স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর সংগে ভারত সরকারে আন্তরিক সর্ম্পক ছিল উল্লেখ করে তিনি জানান বর্তমানেও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ কুটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

আরও খবর