তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

যেভাবে নির্বাচিত হবেন পরবর্তী পোপ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-04-2025 03:35:27 pm

ভ্যাটিকান প্রধান এবং ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ বাসভবন ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন।


পোপের নিয়োগ থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রেই মানতে হয় বেশ কয়েকটি নিয়মকানুন। পোপের মৃত্যুর খবরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভ্যাটিকান। এর পরপরই শুরু হয় নতুন পোপ বেছে নেয়ার প্রক্রিয়া।


সেখানেও পার করতে হয় কয়েকটি ধাপ। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকেন। এছাড়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাও তিনি।


খ্রিষ্ট সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু, ২৬৬তম পোপ ফ্রান্সিস ২০১৩ সালে নিয়োগ পান। বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে নিজেকে তিনি তুলে ধরেন বহুমাত্রিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে। প্রায় ১৩শ' বছরের মধ্যে প্রথম অ-ইউরোপীয় পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়।


পোপের মৃত্যুর খবর বেশকিছু প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার রেওয়াজ রয়েছে ভ্যাটিকান সিটিতে। কার্ডিনাল ক্যামেরলেঙ্গোরের সামনে একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করেন। এরপর পোপের নাম ধরে তিনবার ডাকা হয়।


সাড়া না মিললে অফিসিয়ালি মৃত্যু নিশ্চিত করেন পোপের পরের অবস্থানে থাকা কার্ডিনাল ক্যামেরলেঙ্গো। যদিও অতীতে পোপের মাথায় রুপার হাতুড়ি দিয়ে তিন বার আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হতো।


মৃত ঘোষণার পর পোপের হাতে থাকা রিং অফ ফিশারম্যান খুলে নিয়ে তা নষ্ট করে দেয়া হয়। এই আংটি হলো পোপের পরিচয়। প্রত্যেক পোপের জন্য আলাদা করে তৈরি করা হয় রিং বা আংটি। পোপের মৃত্যুতে ৯ দিনের শোক ঘোষণা করে চার্চ। নিয়ম অনুযায়ী পোপকে সমাহিত করতে হয় মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে।


পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেডে ভেকান্তে অর্থাৎ আসন খালি। এ সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব থাকে কলেজ অব কার্ডিনালদের ওপর। তারাই মূলত নতুন পোপ বেছে নেয়ার যাবতীয় আয়োজন করেন। পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচনে ভোটাভুটি।


কেবল ৮০ বছরের কম বয়সী কার্ডিনালদের ভোট দেয়ার ক্ষমতা আছে। সাধারণত ভোটার সংখ্যা হয়ে থাকে ১২০ জন। ভোটের আগে তাদেরকে সিস্টাইন চ্যাপেলে নির্জন পরিবেশে ও বাইরের প্রভাব থেকে মুক্ত রাখা হয়।


পোপ নির্বাচিত হতে কার্ডিনালদের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এরপর ভোটার স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে দেয়া হয়। সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়া মানে নির্দিষ্ট সংখ্যক ভোট নিশ্চিত হয়নি। আর সাদা ধোঁয়া নতুন পোপ নির্বাচনের ঘোষণা দেয়।


নির্বাচনে পর প্রার্থীকে পোপের নাম বেছে নিতে বলা হয়। এরপর সেন্ট পিটার্স স্কয়ারের সামনে নতুন পোপকে পরিচয় করানোর পর জনতার উদ্দেশে প্রথম প্রার্থনায় অংশ নেন নবনির্বাচিত পোপ।


ভ্যাটিকান সিটিতে পোপের কিছু রুটিন দায়িত্ব রয়েছে। তার তত্ত্বাবধানে প্রতি রোববার পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য সাপ্তাহিক প্রার্থনার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন প্রায় ৫ হাজার তীর্থযাত্রী। এছাড়াও, ক্রিসমাস, ইস্টার সানডে ইত্যাদি ধর্মীয় উৎসবেও বিশেষ প্রার্থনায় সভাপতিত্ব করেন পোপ।

আরও খবর