সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বাগেরহাট-৩ আসনের এমপি ও তার স্বামী মেয়র খালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার

এবং তার স্বামী খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদক খুলনার সহকারী পরিচালক রাকিবুল ইসলাম তথ্য সূত্রে জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। এ অবস্থায় তিনি ও তার সহধর্মিনী দেশে অবস্থান করছেন। যে কোনো সময় তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদকের কাছে তথ্য আসে।

এ কারণে গত ১৩ মে তাদের বিদেশ যাত্রা রহিতের জন্য মহানগর স্পেশাল জজ আদালতে আবেদন করা হয়। গত ১৫ মে আদালত আবেদন গ্রহণ করে তাদের বিদেশ যাত্রা রোহিতের আদেশ দেন। পরে আদালতের আদেশের কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এবং বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন এর নিকট পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিনী বেগম হাবিবুন নাহার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাঁধা ও গুলিবর্ষণসহ হত্যা মামলা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি নাশকতার মামলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে।


আরও খবর