কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল

পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল

রংপুরের পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা সরু হওয়ায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল। একইসঙ্গে পুকুরে চাষকৃত মাছ বের হয়ে গেছে। সবমিলে ৫-৬লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম সহিম। তিনি বলেন, আমার লীজকৃত চার একর জমিতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল কিন্তু একই এলাকার মৃণাল বর্মন ভুট্টুর সহযোগিতায় তার ভাতিজারা প্রভাব খাটিয়ে নালার সাথে পুকুর পাড় দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেন। এতে কয়েক গ্রামের পানি নেমে ওই এলাকায় জমা হয়ে থাকে। পানির ধীরগতির ফলে কয়েকজন কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। কয়েক দফায় বলার পরও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। অপরদিকে পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত করা ও ক্ষতিপূরণ চেয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে শহিদুল ইসলাম সহিম। ঘটনাটি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামে। জানা যায়, ওই ইউনিয়নের তবারক আলীর ছেলে শহিদুল ইসলাম সহিম প্রায় ১৫বছর থেকে চার একর জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু দুই বছর আগে পানি নিষ্কাশনের নালার সাথে পুকুর খনন করে পাড় দেওয়ার কারণে পর্যাপ্ত পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে থাকার কারণে বোরো ধান সম্পূর্ণ ডুবে গেছে কিছু ধান গাছ আংশিক ডুবে গেছে। এমনকি পুকুর পাড় তলিয়ে যাওয়ার কারণে লক্ষাধিক টাকার মাছ বের হয়ে গেছে।এলাকাবাসী আব্দুল আজিজ বলেন, আগে এ এলাকায় পানি জমলেও সঙ্গে সঙ্গে নেমে যেত। কিন্তু পুকুর খনন করে পাড় দেওয়ার কারণে পানি জমে থাকে। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যদি পুকুর পাড় একটু সরে দেওয়া যেত পাশাপাশি নালাটি সংস্কার করা হতো তাহলে কৃষকের এমন ক্ষয়ক্ষতি হতো না। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছি। অভিযুক্ত মৃণাল বর্মন ভুট্টুর ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে জায়গাটি পরিদর্শন করেছি। যদি পানি নিষ্কাশনের পর্যাপ্ত জায়গা থাকতো তাহলে কৃষি ফসল এতো নিমজ্জিত হতো না। এদিকে পীরগাছার নদ-নদীর প্লাবনভূমি, অববাহিকাসহ নিচু এলাকার প্রায় ২০০ হেক্টর জমির ধান, বাদাম, ভুট্টা, মরিচসহ বিভিন্ন কৃষি ফসল পানিতে তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম ৮৬ হেক্টর জমির কৃষি ফসল নিমজ্জিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৩৬ মিনিট আগে