অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

ক্ষেতলালে নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর পৌর প্রশাসক জিন্নাতুল আরা’র তত্ত্বাবধানে নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২১ মে (বুধবার) বিকেল ৩টায় ক্ষেতলাল পৌরসভার নিজস্ব ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। জানাগেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৫ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে আড়াই তলা বিশিষ্ট অত্যাধুনিক পৌর ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান ও আলিমজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সহকারী মীর এহতেশামুল হক সয়ন, ক্যাসিয়ার আব্দুল কুদ্দুস, ক্ষেতলাল উপজেলা পরিষদের সিএ এসএম শওকত, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান ও সাধারণ সম্পাদক হাসান আলী প্রমূখ।
Tag
আরও খবর