গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

৫ দফা দাবি নিয়ে “মোংলা বাঁচাও”আন্দোলন

ছবি সংগৃহীত

৫ দফা দাবি নিয়ে “মোংলা বাঁচাও”আন্দোলন
মোংলা প্রতিনিধিঃ

মোংলার পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসন, খানজাহান আলী বিমানবন্দর চালুসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে একটি অরাজনৈতিক সংগঠন “মোংলা বাঁচাও”।সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টায় পৌর মার্কেট চত্বরে মোংলা বাঁচাও (একটি অরাজনৈতিক সংগঠন)’র ব্যানারে মানববন্ধনে এ দাবি তুলে ধরেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ।

এসময় প্রধান সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, ৫ই আগষ্টের পর আমরা দেখছি দক্ষিণ বঙ্গের এই মোংলা বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা থাকতে মোংলা বন্দর নিয়ে কেউ ছিনিবিনি করবে, ষড়যন্ত্র করবে সেটা হতে পারেনা। দীর্ঘ ৩৩ বছর মানুষকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটি পরিবারের কাছে আমরা জিম্মি ছিলাম, সেই জিম্মি দশা থেকে আজ আমরা মুক্ত। ৩৩ বছর বপন করা ষড়যন্ত্রের বীজ আমরা এখনো সমুলে তুলতে পারি নাই। সেই বীজ থেকে মোংলা বন্দরকে অচল করার ষড়যন্ত্র চলছে। আমরা বেঁচে থাকতে তা হতে পারে না।

তিনি আরো বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা রাজপথে নেমে যুদ্ধ করে জয়ী হয়েছি। মৃত্যুর ভয় আমরা পাই না। মৃত্যুর পরোয়া আমরা করি না। আমাদের বিপ্লব শেষ হয়ে যায়নি।

পাঁচ দফা দাবি:

১/ ঘোষিত সময়ের মধ্যেই পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসন, মোংলা বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতার সমাধান এবং শুল্কায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আমদানি-রপ্তানির কমপক্ষে ৪০ শতাংশ বাণিজ্যে মোংলা বন্দরের ব্যবহার নিশ্চিত করতে হবে।

২/ খানজাহান আলী বিমানবন্দর চালু, মোংলা ইপিজেড সম্প্রসারণ, মোংলা-খুলনা ও ঢাকা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করণ ও মোংলা নদীতে সেতু নির্মাণের কাজ অতিদ্রুত সম্পন্ন করতে হবে।

৩/ মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের অতীত সকল পাওনা পরিশোধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা প্রদান করে শ্রমিক অসন্তোষ দূর করতে হবে।

৪/ জনপদের বেকারত্ব সমস্যা দূর করতে মোংলায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্হাপন, সু-চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল নির্মাণ, সুপেয় পানির সরবরাহ ও আবাসন সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৫/ বিগত সময়ে মোংলা বন্দর, পশুর চ্যানেল, ঘোষীয়াখালী চ্যানেল ও মোংলা ইপিজেড উন্নয়ন প্রকল্পে দূর্ণীতির সাথে জড়িত সকল ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি বন্দর ও শিল্পএলাকার সকল প্রকার সিন্ডিকেট, চোরাকারবারি ও চাঁদাবাজি বন্ধ করে ইতিবাচক ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা বাঁচাও এর যুগ্ম সমন্বয়ক মাহফুজুর রহমান (বন্দর কর্মচারী নেতা), যুগ্ম সমন্বয়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম সমন্বয়ক আবু হাসান, যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ শেখ, শ্রমিক নেতা আখতার হোসেন, শ্রমিক নেতা সেলিম, শ্রমিক নেতা সাগর প্রমুখ

আরও খবর