এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

বড়লেখায় কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার ১২ ঘন্টা পর স্থগিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার ১২ ঘন্টার মধ্যেই স্থগিত করা হয়েছে। 


মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের অনুমোদনক্রমে সহ-দপ্তর সম্পাদক রাকিব আহমদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ জারি করা হয়। তবে কেন কমিটি স্থগিত করা হলো, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।


প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম।


এর আগে ২৬ মে (সোমবার) জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত  বড়লেখা উপজেলার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ, সুজানগর পাথারিয়া কলেজ, মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও দাসেরবাজার আদর্শ কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন কপি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


এই চার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হয়। প্রতিষ্টানগুলো ২০ থেকে ৪০ বছর আগে স্থাপিত হলেও অতীতে কখনও জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠিত হয়নি।


গতকাল ঘোষিত উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো কমিটি ঘোষণার পরই দাসেরবাজার আদর্শ কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাতে দেখা গেছে। অভিযোগ ওঠে, কমিটির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আব্দুল কাইয়ুম তোফায়েল নামে একজ অন্তর্ভুক্ত হয়েছেন। যিনি বিগত সময়ে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম করতে দেখা গেছে। গতকাল কমিটি ঘোষণার পরপরই বিগত দিনে ছাত্রলীগের কার্যক্রমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর পর থেকেই বিভিন্ন মহলে ঐ কমিটি নিয়ে প্রশ্ন ওঠে। 


দাসেরবাজার আদর্শ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জীবানুর রহমান হিমেল বলেন, “আমাদের অজান্তেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম তোফায়েল কমিটিতে অনুপ্রবেশ করেছে। জেলা ছাত্রদল আজ দুপুরে কমিটি স্থগিত করেছে। তবে আশা করছি উপজেলা ছাত্রদলের মাধ্যমে জেলা ছাত্রদল শীঘ্রই এ ব্যাপারে যযথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।


বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স বলেন, দাসেরবাজার আদর্শ কলেজের একজন ছাত্রলীগ নেতা নবগঠিত দাসেরবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও সংগঠনের জন্য লজ্জাজনক। এই অনুপ্রবেশকারীকে কে বা কারা দলে জায়গা দিলো? কারা তার নাম জেলায় প্রেরণ করলো ও লবিং করলো? সংগঠনের মূলনীতি ও আদর্শকে উপেক্ষা করে যাঁরা নিজেদের স্বার্থে এমন ব্যক্তিকে দলে স্থান দিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে তিনি দাবি করেন।


তিনি আরো বলেন, ৫ আগস্টের পূর্বে কারো ছাত্রদলের সংশ্লিষ্টতার প্রমাণ ছাড়া তাদের পুনর্বাসন কীভাবে সম্ভব হলো, তা আমাদের সবার জন্য ভাবনার বিষয়।


এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম বলেন, গতকাল চার শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো ছাত্রদলের কমিটি হয়েছে এর মধ্যে দাসেরবাজার আদর্শ কলেজ শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা অনুপ্রবেশের অভিযোগ পাওয়ায় ওই কমিটি আজ স্থগিত করেছে জেলা ছাত্রদল। তিনি বলেন আমাদের অজান্তে নিজের পরিচয় গোপন করে কতিপয় ব্যক্তি দলের মধ্যে বিভাজন তৈরির করার জন্য এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপরাজনীতির পাঁয়তারা করছে। তথ্য প্রমাণের বিত্তিত্বে অনুপ্রবেশকারিদের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদলে অনুপ্রবেশকারির কোনো স্থান নেই।

আরও খবর