আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তা'মীরুল মিল্লাত টঙ্গী'তে অনুষ্ঠিত হলো দাখিল নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

 "স্বাগত নবীন দীনের পথে, ইলম নাও তুমি খালিছ মনে। আদব-আখলাকে হও অনন্য, আখিরাতে জুটুক জান্নাতের সঙ্গ।" এই মনোমুগ্ধকর প্রতিপাদ্যকে সামনে রেখে আজ তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী'তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দাখিল নবীন বরণ ২০২৫।


তা'মীরুল মিল্লাত কামিল কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর দাখিল শাখা কর্তৃক আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে নবম শ্রেণির ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছুম বিল্লাহ। তার বক্তব্যে তিনি বলেন, "আগামী দিনে জাতীয় ক্রান্তিকালে তোমরাই জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান।


তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা আগামী দিনে মিল্লাতের সুনাম ও খ্যাতি পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবে। তোমাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তোমরা আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।"


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যায়ন পাবলিকেশনের চেয়ারম্যান সাঈদুর রহমান, অধ্যাপক মাওলানা সাঈদুর রহমান, নবম শ্রেণির শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষক মাওলানা জাকারিয়া, আরবি প্রভাষক মাওলানা আনিছুর রহমান, ভিপি ইকবাল কবির এবং জিএম সাইদুল ইসলাম।

সত্যায়ন পাবলিকেশনের চেয়ারম্যান সাঈদুর রহমান শহীদ আব্দুল মালেকের আদর্শ ধারণের গুরুত্ব তুলে ধরে বলেন, "শহীদ আব্দুল মালেকের যে সুন্দর আদর্শ, সেই আদর্শ আমাদেরকে ধারণ করা উচিত। প্রথম আলো পত্রিকার আমাদের এবং বাংলাদেশের ইসলামী প্রন্থিদের বিপক্ষে যে ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তাদেরকে আমাদের মেধার মাধ্যমে রুখে দিতে হবে।"

অধ্যাপক মাওলানা সাঈদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আল্লাহর রাসূলের নৈতিকতা ও আদর্শকে লালন করার মাধ্যমে আগামী দিনে তোমরা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


ভিপি ইকবাল কবির তা'মীরুল মিল্লাতকে একটি ভিশনারি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, "মিল্লাত যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল, আমরা যাতে সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারি।"


জিএম সাইদুল ইসলাম বলেন, "মিল্লাতের ছাত্ররা ২৪'শের গণঅভ্যুত্থানে যেমন সোচ্চার ছিল, আগামীতেও তেমন সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।"


ইংরেজি প্রভাষক নিজাম উদ্দিন শিক্ষার্থীদের ফজরের পরের সময়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের উচিত ফজরের পরের সময়কে গুরুত্ব দেওয়া। তোমরা যদি এই সময়কে কাজে লাগাও, তাহলে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে।"


সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার বিতরণ
নবীন বরণ অনুষ্ঠানের পর সকলের জন্য উন্মুক্ত ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ তারেক। তুরাগ শিল্পীগোষ্ঠী তাদের চমৎকার পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর কাছ থেকে ১৫০ টাকা করে ডেলিগেট ফি গ্রহণ করা হয়। এই ফি'র বিনিময়ে প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে টি-শার্ট, প্যাড ও চাবির রিং প্রদান করা হয়। দুপুর ১টা ৩০ মিনিটে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই নবীন বরণ অনুষ্ঠান নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদেরকে দীনের পথে অবিচল থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা যুগিয়েছে।
আরও খবর






6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৩ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে