রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতাপুত্রসহ ৩জন নিহত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস- মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর সদরের ১ নাম্বার নামক স্থানে সিলেটের ভোলা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিআরটিসি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ঈশ^রগঞ্জগামী যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের যাত্রী উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুস সোহবান (৬০) তার পুত্র সবুজ মিয়া (৩৫) ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের কোহিনুর সুলতানা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।

এসময় মাহিন্দ্রের আরো ৬ জন যাত্রী আহত হন। আহতরা হলেন উপজেলার  চরহোসেনপুর গ্রামের শিউলি (২৭), আশ্রবপুর গ্রামের আব্দুল গণি (৭০), কুমারুলি গ্রামের সাব্বির (২৭), ভালকাপুর গ্রামের রফিকুল (৩০), চর শিহারী গ্রামের শাহীন (২৫) ও নান্দাইল চান্দুরা গ্রামের রমজান (৩০)। আহতদের মধ্যে সাব্বির ও রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 


Tag
আরও খবর