নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল টি বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান,মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয় না। দ্রুত ওই এলাকায় স্পিড ব্রেকার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভদ্রঘাট এলাকায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

তিনি আরো বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।